বার্ণিক এর কবিতা –

প্রাপ্তি

অপর্ণা বসু
..................................................................................................................................................
           আমি আবোল তাবোল বকছি
           তুমি নিরুত্তর ছিলে
           রাতের উপর রাত ঘুমাল শেষে
           হলুদ জবা ফুটল সকাল হলে
           কখনও আমি আসনপিঁড়ি হলে
           তুমি সাজাও আমার ভাতের থালা
            পিঁপড়ে হাঁটে সারা দুপুর ধরে
            জড়িয়ে ধরি রোদ্দুরের গলা
            সাতাশ বছর নয়ত কিছু কম
             অভিজ্ঞতা আরও লম্বা ফিতে
            পেরিয়ে এলাম একগলা জল নদী
            ভয় কি তোমার হার অথবা জিতে।

Comments

Popular posts from this blog