বার্ণিক ... ( বর্ণশিল্পীর ক্যানভাস ) জানুয়ারি সংখ্যা , ২০১৭ ।। ( নতুন পর্যায়, পরিবর্তিত নামে প্রথম সংখ্যা) প্রথম সংখ্যা ** নবম বর্ষ ** ২০১৭ ।। ............................................................................................................ লেখা পাঠাতে হলেঃ Word ফাইলে যে কোন লেখা পাঠাতে পারেন amdrbarnik@gmail.com আই-ডি তে । বিষয়ভিত্তিক লেখা পাঠাতে আমাদের ফেসবুক পেজে নজর থাকুক – www.facebook.com/ বার্ণিক প্রকাশন অথবা whatsapp / call – 8391058501 টিম বার্ণিকঃ শিশির চন্দ, রুমকি রায় দত্ত, সন্দীপ মণ্ডল, ইন্দ্রনীল বক্সী , ইমরাজ হাসান, তিতাস বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্য রায় , সায়ন্তন মাইতি ও মধুসূদন রায় ।। .....................................................................................................................
Posts
Showing posts from January, 2017
- Get link
- X
- Other Apps
সময় গিয়েছে পেরিয়ে ... বইমেলা বইমেলা গন্ধে জানুয়ারিটা পেরিয়ে যাচ্ছিল আর একটু হলেই । শীত বিষয়ক সংখ্যা। যদি শীত চলে যাওয়ায় পর প্রকাশ পেত , লজ্জার আর শেষ থাকত না ! এমনিতেই এবার শীতটা বিশেষ জমলো না । আসলে চরিত্র সব পরিবর্তন হয়ে যাচ্ছে । দ্রুত । শুধু শীত নয় ... শীত সংক্রান্ত সবকিছুই । বাঙালীর লেপের তলায় “শীতকাল কবে আসবে সুপর্ণা” থেকে শীতের সব ক্রিম ... । গ্লিসারিন সাবান টু বডি অয়েল ( “চোখে জল মুখে হাসি, প্রান ভরে শিতে মাখো বঙ্গবাসী” জমানা বাজেয়াপ্ত হয়েছে অনেক আগেই ) ।। সবজী – আর ফলমূলের কথা বলার প্রয়োজন নেই । আর সবার কথা জানি না । ফিরতে ইচ্ছে করে সেইসব দিনগুলোতে । সন্দীপদা’ তো লিখেই বসলেন “বিষ্ময়ে দেখেছি সর্ষের হলুদ মাঠে ছড়িয়ে পড়ছে নবজাতক শীতকাল। ওই শীতকাল আমার নয়, স্বপ্ন আমার নয়। প্রেমাস্পদের মতো অজ্ঞাতেই আপন হয়ে উঠছে এই শীতকাল। দূর্বলচিত্তের মানুষেরা অতি সহজেই মেনে নিতে পারে। মেরুদণ্ডহীন সাপের ফণাকে অনেকেই সাপুড়ের ইশারায় নাচ ভেবে আনন্দ পায়, নয়তো শীতকালকে মেনে নেবার কোনো অভিপ্রায় আমার ছিল না” । সময় পেরিয়ে যায়নি – সময় গিয়েছে এগিয়ে । স্পন্দন লিখছে – “শীত কিন্তু কারও ...
- Get link
- X
- Other Apps
লিখেছেন যারা ---------------------------------- ******************************************************* প্রচ্ছদ নিবন্ধঃ ( শীত ) লিখেছেন – সন্দীপ কুমার মণ্ডল, অনিন্দিতা মণ্ডল এবং স্পন্দন চট্টোপাধ্যায় ।। শীত শীত কবিতা – লিখেছেন - বনবীথি পাল পাত্র ও রুপম গুপ্ত ।। গল্প – প্রাণকৃষ্ণ ঘোষ কবিতা - দেবাশিস মুখোপাধ্যায় , সম্পর্ক মন্ডল, দেবযানী বসু , পল্লব গোস্বামী, নরেশ রায় , অপর্ণা বসু , স্বরূপ মুখার্জ্জী, বিদিশা দাস, সীমান্ত হেলাল, রুমকি রায় দত্ত, ইন্দ্রাণী ভট্টাচার্য্য ও ইমরাজ হাসান ।।
- Get link
- X
- Other Apps
প্রচ্ছদ নিবন্ধ – ১ ........................................................................................................................... বিষধর সন্দীপ কুমার মন্ডল অঘ্রাণে এক 'মুঠ' ধানের শীষে বাড়িতে ছড়িয়ে পড়ে নবান্ন গন্ধ, গোলায় ভরে যায় রাশি রাশি স্বপ্ন। অথচ আমাকে ছুঁয়ে থাকে নাবালক কুয়াশা। রোমকূপ জড়িয়ে ধরে হিমানী, প্রিয়তমার মত চুমু খায়। বিষ্ময়ে দেখেছি সর্ষের হলুদ মাঠে ছড়িয়ে পড়ছে নবজাতক শীতকাল। ওই শীতকাল আমার নয়, স্বপ্ন আমার নয়। প্রেমাস্পদের মতো অজ্ঞাতেই আপন হয়ে উঠছে এই শীতকাল। দূর্বলচিত্তের মানুষেরা অতি সহজেই মেনে নিতে পারে। মেরুদণ্ডহীন সাপের ফণাকে অনেকেই সাপুড়ের ইশারায় নাচ ভেবে আনন্দ পায়, নয়তো শীতকালকে মেনে নেবার কোনো অভিপ্রায় আমার ছিল না। পর পর কয়েকটা প্যারাসিটামল জানে ছাতিম গন্ধে আমার জ্বর আসে হু হু করে। ভেলিয়াম টেন-এর মত বিফল কেউই বুঝবে আসল বিফলতার অর্থ। আমি বোঝাতে আসি না এখন ছাতিম কেন লাক্ষারঙ, এখন কাশফুল কেন তার কেশর ফেলে ফুটিয়ে তুলেছে কঙ্কাল। তবু শিরায় শিরায় মেডিকেটেড ড্রাগের অহংকারী দৌড় তো থামে না। এরা কেউ বোঝে না একটা বার্ষিক আবর্তনে ছ-ছ'বার বদলে যায় ঋতু...
- Get link
- X
- Other Apps
প্রচ্ছদ নিবন্ধ -২ ........................................................................................................................... শীতলস্মৃতি অনিন্দিতা মণ্ডল যারা দক্ষিণ বঙ্গের এই জনাকীর্ণ শহরের অলিতে গলিতে প্রথম নিঃশ্বাস নিয়েছি , এবং হয়ত শেষ নিঃশ্বাস ও নেবো , তাদের কাছে শীত একটা উৎসব । না , শহরে প্রথম তুষারপাত জাতীয় ঘটনা ঘটেনা বটে , তবে যেটুকু শীত আসে তা আমরা উদযাপন করি ষোল আনা । কতই বা নামে পারদ ? দশের নীচে তো নয়ই , অধুনা তাও হয়না । বসন্তের আমেজ মাখানো একটা শীত শীত ভাব । কি কষ্ট কি কষ্ট ! তোরঙ্গ দেরাজ থেকে রঙবেরঙের শীতপোশাক , মাফলার টুপি বের করা হয়না । দশবছর আগে মাসতুতো দিদির শ্বাশুড়ী যে দারুণ সাদা ধবধবে কার্ডিগানটা বুনে দিয়েছিলেন, এবছর তার সঙ্গে ম্যাচ করে একটা শিফন কিনেছিলাম । সঙ্গে মুক্তোর গয়না । শীতের বিয়েবাড়ির আগাম ফ্যাশান । সে গুড়ে বালি । এ তো রীতিমত গরম ! কার্ডিগান পরে কে ? তবুও অভ্যাসের ফলে ছাতে যাই । দিনের প্রথম নরম রোদ্দুর বের হলেই বাক্স টেনে ছাতে এনে ফেলি । ডালা খুলে দিই । ভেতর থেকে উঁকি দেয় আমার আদুরে শীতবস্ত্র । অবিশ্যি বাই ল আমি এখন এক মফস্বলের...
- Get link
- X
- Other Apps
প্রচ্ছদ নিবন্ধ – ৩ ........................................................................................................................... শীত – একটা নস্টালজিয়ার কঙ্কাল স্পন্দন চট্টোপাধ্যায় মোটামুটি প্রতিবছরই এই নভেম্বরের শেষ দিকটা থেকে তল্পিতল্পা, বাক্স-প্যাঁটরা নিয়ে দোরগোড়ায় এসে হাজির হয় আহাম্মকটা। যেতে যেতে তার সেই ফেব্রুয়ারীর মাঝখান পার করে তিনকাল গড়িয়ে এককালে ঠেকে প্রায়। আর, সে এত বড়ই নির্বোধ, বোঝেও না যে, এই বিশ্বায়নের অসীমে, দুর্বার সুপারসনিক গতির ঝিকমিক চুমকি বসানো জীবনে, ঐ আলস্য আর বেড়ালের মত চুপটি করে আরামে চোখ বুজে শুয়ে থেকে পিঠে রোদ পুহিয়ে নেওয়া স্রেফ আর চলেনা। তোমরা, প্রতিটি মনুষ্যশিশুই, পৃথিবীতে জন্মেছ, জন্মাচ্ছ আর জন্মাবেও শুধুমাত্রই ছোটার জন্য। হ্যাঁ ঠিক আছে, এক্কেবারে প্রথম যে-কটা বছর হামা দিচ্ছ, হাঁটতে শেখোনি, সে সময়টুকু ক্ষমা-ঘেন্না করে দেওয়া যাবে’খন, কিন্তু একবার হাঁটতে শিখে গেলে আর থামা নয় ভাই। হাঁটো হাঁটো... হ্যাঁ ঠিক আছে, স্পিড বাড়াও এবার... চলো আর একটু জোরে... আরও জোরে... চলো ভাই ছোটো... ফাস্ট ফাস্ট... থামবে না। এই তুমি কে ভাই বসলে? জিরোবে পরে। আসল ক...
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর গল্প – ....................................................................................................................................... গন্তব্য প্রাণকৃষ্ণ ঘোষ চার নম্বর প্ল্যাটফর্মে নেমেই হনহন করে হাঁটতে শুরু করেছে সুনীল । সাতটা বেজে গেছে । সবাই এসেও গেছে । ওর জন্যই গাড়ি ছাড়া যাচ্ছেনা । এর মধ্যেই সুনীলকে ফোন করে চরম খিস্তি মেরেছে সৌমিক । তাতে অবশ্য সুনীল কিছু মনে করেনি । উল্টে ব্যবহার করেছে আরও জোরালো খিস্তি । সেই কলেজ লাইফ থেকেই সৌমিককে দেখে আসছে সুনীল । জানে পাল্টা খিস্তি না দিয়ে সৌমিককে থামানো চাপ আছে । কোথাও না দাঁড়িয়ে সোজা স্টেশনের যে জায়গায় সরকারী গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেখানে এসে পৌঁছয় সুনীল । ---হ্যাঁ এটাই । জাইলো গাড়ি বিয়ারিং নাম্বার ০৮১২ । এমনটাই কথা হয়েছিল কাল রাতে । ওদের হোয়্যাটস অ্যাপ এর ‘খেলো’ গ্রুপে । আনিরুল সেরকমই লিখেছিল । আনিরুল গাড়ি অ্যারেঞ্জ করার দায়িত্বে আছে । ‘খেলো’ দের ভাষায় অবশ্য ও সি -গাড়ি । সুনীল গাড়ির কাছে পৌঁছতেই দরজাটা খুলে দিয়ে ধারের জায়গাটা সুনীলের জন্য রেখে মাঝে সরে যায় জীবন । জীবন এদের মধ্যে সবচাইতে আঁতেল । জনসংযোগের ব্যাপারটা...
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – (জানুয়ারী সংখ্যা) একা একা দেখা দেবাশিস মুখোপাধ্যায় .................................................................................................................................................. ২. পুকুরের দিকে একটা পথ অনেক বাড়ির ছায়া নেয় মাছেরা জানে কিভাবে চাঁদ খেয়ে নেয় আদুল গা আঁশগন্ধ রেখে পর্দার গায়ে শুধু কাঁটা দেয়
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – অপেক্ষা সম্পর্ক মন্ডল .................................................................................................................................................. এইভাবে আরও একটা দিন কেটে যাবে এইভাবে আরও একটা রাত কুচিকুচি করে ভাসিয়ে দেবো জলে এই গ্রাম এই মফস্বলের ভেতর আমি শুধুই পাক খেয়ে চলেছি দিনরাত এই তেলেভাজারর দোকান পুরানো চায়ের দোকানে আমি ঘুরছি পাক খাওয়া মাছির মতো আর ধুলোময়লার ভেতর উড়তে উড়তে অপেক্ষা শুধুই কোনো অচেনা ভোরে খবরের কাগজে আমার কঙ্কালসার ধূসর ছবির
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – বৃষ্টিকাঁচের ফোঁটা- ২ দেবযানী বসু .................................................................................................................................................. প্যালেটে জ্বলে যাচ্ছে আশ্চর্য আপেল।ভিজি বাদামগাছের অশ্রুতে।নখে আঁকা ছবিতে বুটিদার শরীর।একের পর এক মানুষকে বিদায়।বাঁধের হাজার আঙুল টানটান।মানুষের কপাল মানুষ খুলে ফেলে।টিপ খুলে পড়ে কাহিনি নিয়ে। চোরামনের কেউ আঁকছে আমাকে।
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – মনোবিকলন এবং.... পল্লব গোস্বামী .................................................................................................................................................. জোড়হাত করেছি, নতজানু হয়েছি, বারবার ঘুরে ফিরে দাঁড়িয়েছি- হাড্ডিসার মোরামের পথে । দাঁতে দাঁত চেপেছি , নাকখত্ দিয়েছি , ভার্চুয়াল পৃথিবীর পাঁক থেকে পানশালা পর্যন্ত দৌড়েছি হুলুস্থুল হয়ে ।| কোথাও বাদ দিয়নি, কিচ্ছু ছাড়িনি, পান থেকে চুন খসে পড়বার আগেই বিকটভাবে শুষে নিয়েছি নিষিদ্ধ মাদক । অথচ আজ সেই বাইশে বসন্ত ; নির্ঘাত তার ফিরে আসার দিন । ছেনাল গদ্যে প্রশ্ন করার দিন , "কেন এমন হয় ? " উত্তর..,থুড়ি বজ্র-গর্ভ মেঘও তৈরি রয়েছে ঠিক তার মতোই । প্রেম এখন মধ্য রাতের এক উদ্ভট মাতাল... যে'কিনা একশো আটটা প্রায়শ্চিত্তিক পরিখা ডিঙিয়ে, ঝাঁপ মারতে চাইছে- নারকোটিক নাইট ফলসের জলে ।
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – আমিতো এইরকমই - নরেশ রায় .................................................................................................................................................. তোমরা যা খুশি বল কিচ্ছু যায় আসেনা তোমার তোমাদের বিরুদ্ধে আমার অনেক আছে বলার l তোমাদের মানচিত্রের মাথায় যে বেহস্ত যেখানে হুর পরীরা নাচে গায় গোলাপের গুলদস্তায় আতর গন্ধে মাতায় l আপেলে আনারে এপ্রিকটে চেরী রকমারি বাগিচায় ভুখন্ডের শোভা বাড়ায় l আমাকে ঘুমোতে দেয়না পরাণে পাথর রেখে পাঁজরে রক্তক্ষরণে হিসাবে গোলমাল হয়ে যায় নিজের নাক কেটে তোমাকে উত্তক্ত করি খাল কেটে কুমীর পালন করি নিজের চৌহদ্দীর সীমানায় l মানচিত্রের মাথার উষ্ণীষ আমার সর্বাঙ্গে মাখায় বিষ না বসতে না ঘুমোতে দেয় তাড়িয়ে নিয়ে যায় অশান্তির আসল ঠিকানায় l কি এক অনাত্মীয়ের আজন্ম বৈরীতার বোধ কাজ করে যদিও একদিন একসাথে বেড়েছি খেলেছি শ্বাসপ্রশ্বাস নিয়েছি একই দেশাত্ববোধের হাওয়ায় l
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – প্রাপ্তি অপর্ণা বসু .................................................................................................................................................. আমি আবোল তাবোল বকছি তুমি নিরুত্তর ছিলে রাতের উপর রাত ঘুমাল শেষে হলুদ জবা ফুটল সকাল হলে কখনও আমি আসনপিঁড়ি হলে তুমি সাজাও আমার ভাতের থালা পিঁপড়ে হাঁটে সারা দুপুর ধরে জড়িয়ে ধরি রোদ্দুরের গলা সাতাশ বছর নয়ত কিছু কম ...
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – থার্মোপলির যুদ্ধ স্বরূপ মুখার্জ্জী .................................................................................................................................................. রত্নগিরি পাহাড়ের উচ্চতা একশো ষাট ফুট শুনেছি একশো ষাট ফুট উচ্চতায় পৌঁছে তবে নাকি রত্নগিরিতে পৌঁছানো যায় আমার কাছে মোটেই এটা ক্লান্তিকর অভিজ্ঞতা নয় একটা কবিতা লেখার থেকে নিশ্চয় বেশি ক্লান্তিকর নয় ! তবে তুই যেখানে বসে আছিস সেখান থেকে পাতালের দূরত্ব বেশি নয় নদী বন্দর হলে নাব্যতা বেশি হত না কারণ এর আগেও তোকে নিয়ে আমার দুটো কবিতা লেখা হয়েছে ৷ গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি ,স্বপ্নে এসেছিল গ্রীক দেবতা জিউস তুই তো জানিস—এশিয়ার মাইনর থেকে ঘাস জমির খোঁজে আমি রোম সভ্যতায় জন্মগ্রহন করেছিলাম দেশটির পশ্চিমপ্রান্ত দিয়ে বয়ে চলেছে টাইবার নদী দাসদের কেনা-বেচার জন্য যে নদীতে তাদের স্নান করানো হতো আমি জানি এসব লিখলেও আর আর্য সভ্যতায় ফেরা যাবে না সপ্তনদীতেও পৌঁছানো যাবে না—সরস্বতী ও দৃশদ্-বতী শুকিয়ে গেছে ইতিহাস সাক্ষী গজনীর সুলতান সবুক্তগিন পাঞ্জাব ও ...
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – এদিন শীতকাল বিদিশা দাস .................................................................................................................................................. ধরো এক ফিরোজা সন্ধ্যায় তুমি আমি কাছারির মাঠে বসে আছি, ঘরে ফিরছে মানুষ সান্ধ্যভ্রমন সেরে । এক আশ্চর্য নীল কুয়াশা নামছে ধীরেধীরে, যত না বলা শব্দেরা প্রজাপতি হয়ে উড়ছে আমাদের ঘিরে। অথচ কথা হয়ে উঠছে না তারা ! তাহলে নিশ্চিত জেনো,সেদিন শীতকাল। ধরো,আজ মায়াবী গোলাপী জ্যোৎস্নায় জেগে আছে রাত চুপচাপ, তুমি আমি বড় কাছাকাছি অথচ লক্ষ আলোকবর্ষ দূরে হাজারখানেক অভিযোগ আর তুমুল দোষারোপ সেরে, জানালায় উঁকি দেয় আলো আঁধারিয়া ছায়াশরীর, আমিও জেগে আছি অনন্ত নৈঃশব্দ্যে। আর এই যে কাগজের উপর ধূসর বিষাদের শব্দমালা লেখার চেষ্টা করে চলেছি একাএকা, খুঁজে চলেছি জীবনের একফোঁটা ওম কুয়াশাচ্ছন্ন চোখে; অথচ তুমি গভীর ঘুমে আচ্ছন্ন ! আমি নিশ্চিত, আজ এখন শীতকাল ।।
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – তামাকচাপা ভয় সীমান্ত হেলাল .................................................................................................................................................. স্থান, সময়, ব্যক্তিভেদে বদলে যায় আমাদের সম্পর্কগুলো... আনকোরা শৈশব দুরন্ত কৈশর উন্মত্ত যৌবন বেহিসেবি জীবনে নিয়ে আসে নৈর্ব্যক্তিক ক্ষুধা! দেশলাইকাঠি জ্বালানোর যথার্থ ব্যাকরণ আত্মস্থ করিনি বলেই জীবন ফুরিয়ে যাওয়ার তামাকচাপা ভয়...
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – খিদে ইন্দ্রাণী ভট্টাচার্য্য .................................................................................................................................................. ।। এক।। দূরে যে ক্ষীণ আলোটা দেখা যায়, তার প্রতীক্ষায় আছি... যদিও জানি, কাছে এলে আমার আজন্ম অন্ধকারে থাকা চোখদুটো নষ্ট হয়ে যাবে। ।। দুই।। গর্তগুলোর ব্যাস দিন-দিন কমে আসে, তবু খাবার খোঁজা থামে না।
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – খোঁজ রুমকি রায় দত্ত .................................................................................................................................................. অজস্র ভিড় বয়ে চলা স্রোত একপায়ে দাঁড়িয়ে একা ল্যাম্পপোস্ট জীবন । এখনও বাকি আছে খোঁজ একটা গরাদহীন চিলেকোঠায় শূন্যদৃষ্টি আকাশভেদি এলোমেলো সবুজ অক্ষর ছুটে চলে মহাশূন্য পথে একটা খোঁজ...... ঝুলে আছে জন্মান্তর ধরে একা ল্যাম্পপোস্ট জীবন ।
- Get link
- X
- Other Apps
বার্ণিক এর কবিতা – (জানুয়ারী সংখ্যা) গল্প ইমরাজ হাসান .................................................................................................................................................. তোমার একটা নিজস্ব গল্প আছে না? সেটাই বলো? সামনে দর্শকের ভিড়, তুমুল কৌতুহল। বলো সুতপা! তুমি লেখিকা হলেও তোমার নারী জন্মের পাপগল্প শুনবো। রান্নাঘরে ভাত হতে হতে, একটি গল্প বিছানায় পা ছড়িয়ে রক্ত মুছতে মুছতে, একটি গল্প। একটি গাছ, ফুল, মোমবাতি অথবা আলমারি! এসব কিছুই নয়? তবে- আকাশ, মেঘ, ঝড়! না হয় বসন্তের গল্পই হোক। তোমার প্রেমিকের চোখ, যে দৃশ্য এঁকেছে; কোলাহল, স্বচ্ছ রক্তের অনুভব শরীরে... স্পর্শ পেলেই উড়ে যাচ্ছে পায়রা, ঝাঁক শিউলি। চুপ করে থেকোনা, যাহোক কিছু বলো! না হলে অদ্ভুত রং মেখে রাস্তায় দাঁড়াও।